
উল্লাপাড়া প্রতিনিধিঃ রোববার (২০ ডিসেম্বর) সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে মোট ৫ জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামিলীগ থেকে নৌকা প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন উল্লাপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান মেয়র এসএম নজরুল ইসলাম । বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আজাদ হোসেন । স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মীর আরিফুর ইসলাম উজ্জ্বল ।
বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক মেয়র মোঃ বেলাল হোসেন । এছাড়াও স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামিলীগের আহবায়ক কমিটির সাবেক যুগ্ন আহবায়ক সাবেক (প্রয়াত) উপজেলা চেয়ারম্যানের ছোটভাই আরিফ বীন হাবিব।
উল্লাপাড়া পৌরসভার ৯ টি ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সাধারণ কাউন্সিলর পুরুষ ৪৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ১৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। নতুন বছরের জানুয়ারীর ১৬ তারিখে উল্লাপাড়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২