
সময় ফ্রেম
-সৈয়দা নূরুন্নাহার লাবনী
মনের জানালা দিয়ে অবিরাম
ছুটে আসা দমকা হাওয়া,
স্মৃতির পাতাগুলোকে হঠাৎ
এলোমেলো করে দিলো।
কবেকার সেই পুরোনো…
নীল মলাটের ডায়েরির ভাঁজে,
চাপা দেওয়া দোলনচাঁপা ফুলটি,
স্পর্শ করতেই খুলে গেলো,
ধূসর অতীতের সবকটা জানালা।
চঞ্চলা সেই কৈশোর বেলা,
অবুঝ এই প্রজাপতি মন,
কেটেছিলো কতো যে নির্ভাবনায়।
কী শুভ্র ছিলো প্রেমের রঙ!
আজও তার স্নিগ্ধতার সৌরভ,
ছুঁয়ে যায় পরম মমতায়।
কান পেতে শুনি ভালোবাসার বুদবুদ,
অমলিন সেই জোনাকির আসরে,
ফুলের পাপড়ির প্রতিটি ভাঁজে।
দিব্যি শুনতে পাই নদীর কলতান,
আবারও হারিয়ে যাই নক্ষত্রের মেলায়,
যেনো তোমাকেই পেলাম নীল ঠিকানায়।
অম্লান অপার্থিব সেই প্রথম প্রেমে
আজও প্রিয় তুমি আমারই সুজন,
ঠিক শিশির ভেজা ফুলের মতোন।
হৃদয় তন্ত্রীতে তাই লেগেছে দোল,
নীল মলাটের ডায়েরির ভাঁজে,
সেই দোলনচাঁপার প্রথম প্রেম।
জ্বলজ্বলে ধ্রুব তারার মতো,
ধরে রেখেছে সময় ফ্রেম।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী