হোম » প্রধান সংবাদ » পার্বত্য অঞ্চলের শীতার্তদের মাঝে হোপ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

পার্বত্য অঞ্চলের শীতার্তদের মাঝে হোপ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

শীতের প্রকোপ আর কুয়াশাজড়ানো ঠাণ্ডা বাতাসে নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিন্মআয়ের মানুষকে।শীতের এই সময়ে প্রচন্ড  কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে পাহাড়ি এলাকার অসহায় মানুষগুলো। শীতার্ত অসহায় ও দুস্থ এইসব মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হোপ ফাউন্ডেশন।
 শনিবার(১৯ ডিসেম্বর) পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার মানিকছড়ির যোগ্যাছোলায়, প্রায় ১৫০ জন মানুষকে  শীতবস্ত্র  ও শীত নিবারণ সামগ্রী বিতরণ করে হোপ ফাউন্ডেশন।  পুস্পিতা চৌধুরীর সঞ্চালনায় হোপ ফাউন্ডেশন আয়োজিত এই শীতবস্ত বিতরণ অনুষ্ঠানে   ফাউন্ডেশনের সভাপতি নাজমুল ইসলাম অনিকের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন যোগ্যাছোলা ইউনিয়নের মহিলা ইউপি সদস্য শাহীন আক্তার, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক অরুণ কান্তি চৌধুরী ।এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  হোপ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।
হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমরান সাইদ রবিন বলেন,’মানুষ সামাজিক জীব। আর সামজিক জীব হিসেবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব বোধ থেকেই হোপ ফাউন্ডেশন  চতুর্থ বারের মত পাহাড়ী অঞ্চলের মানুষদের পাশে দাঁড়িয়েছে। শীতের প্রকটতা যেন তাদের কষ্টের কারণ হয়ে না দাঁড়ায়  তার জন্যেই আমাদের  এই আয়োজন।’
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!