
মু.তামিম সিফাতুল্লাহ: আগামী ১ জানুয়ারি থেকে রাজশাহী মহানগরীতে অটোরিকশার ভাড়া বাড়ানো হচ্ছে।
শনিবার দুপুরে রাজশাহী ইজিবাইক মালিক শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। সম্মেলনে সংগঠনের নেতারা জানান, একদিকে বিগত দশ বছরে তিন দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে। এখন পালাক্রমে গাড়ী চলাচল করে। তাছাড়া করোনা পরিস্থিতিতে অটোচালকরা মানবেতর জীবন-যাপন করছেন।
তাই নগরীর প্রতিটি রুটে আগের ভাড়ার সাথে তিন টাকা বৃদ্ধি করা হয়েছে। তবে সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যে অটো ভাড়া ৫ টাকা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী মহানগরী ইজিবাইক মালিক-শ্রমিক সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিমন হোসেন, সহসভাপতি আসলাম আলী, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, সহসাধারণ সম্পাদক রনি প্রমুখ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান