হোম » প্রধান সংবাদ » ভালুকায় আহলে হাদীস কেন্দ্রীয় মসজিদের ৪২তম ইসলামি সম্মেলনে সংবর্ধনায় সিক্ত আলহাজ্ব এম.এ.ওয়াহেদ।

ভালুকায় আহলে হাদীস কেন্দ্রীয় মসজিদের ৪২তম ইসলামি সম্মেলনে সংবর্ধনায় সিক্ত আলহাজ্ব এম.এ.ওয়াহেদ।

আরিফুল ইসলাম আরিফ ময়মনসিংহ,ভালুকা,প্রতিনিধিঃ-ভালুকার ডাকাতিয়া দৌলা বাজারে হিজলী যুব সমাজের উদ্যোগে হিজ্বলী বালিয়াগড়া আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে আল কদুছ দাখিল মাদ্রাসা,এতিমখানা,কবরস্থান ও হাফিজিয়া মাদ্রাসা দৌলার সমন্বয়ে ৪২তম বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল ইসলামী মহা সম্মেলনটি বিকেলে মসজিদ ও দাখিল মাদ্রাসা মাঠে আল কদ্দুছ দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওলানা ছানােয়ার হােসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যবসায়ী,দানবীর, শিক্ষানুরাগী,সমাজ সেবক,জেলা আওয়ামীলীগের সদস্য, আলহাজ্ব এম.এ.ওয়াহেদ এম.বি।

এসময় প্রধান অতিথিকে ১৯টি গেইটে বরণ করে ক্রেষ্ট,মানপত্র দিয়ে সংবাদর্ধনা দেওয়া হয়। এ বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল ইসলাম চেয়ারম্যান,ওয়ায়েজীনে হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক রিচার্স এন্ড ব্রিফর্মেশনের চেয়ারম্যান শাইখ ড.মুযাফফর বিন মুহসিন।ময়মনসিংহ কাতলাসেন কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আব্দুল্লাহ বিন সুরুজ,শাইখ এমএম ইউসুফ আলী নুরী ধর্মীয় আলােচক,বিটিভি ও খতিব অত্র জামে মসজিদ,হাফেজ মােঃ সাখাওয়াত হােসেন ধর্মীয় আলােচক,বাংলাদেশ টেলিভিশন।

এসময় উপস্থিত ছিলেন আংগারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুজ্জামান লস্কর বিএসসি,সোনার বাংলা ডিগ্রী কলেজের প্রভাষক আতাউর রহমান কামাল, ইউনিয়ন আ,লীগের যুব ও ক্রিড়া সম্পাদক নূরে আলম জিকু,সাবেক ছাত্রলীগের সভাপতি হুমায়ূন আহমেদ হিমু,আলহাজ্ব নুরুল আলম,মোঃ লিটন আহমেদ,মোঃ সুরুজ মিয়া,শাহ আলম সরকার,দেলােয়ার হােসাইন,মােঃ আব্দুর রউফ আনসারী,হাশেম আহমেদ,বাহাদুর ইসলাম স্বপ্ন সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!