
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মহান বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে মিরসরাইয়ে ব্যতিক্রমী উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বুধবার (১৬ ডিসেম্বর) বঙ্গবন্ধু শিল্পনগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে নির্মিতব্য শিল্পগ্রæপটির কর্মরত শ্রমিকদের নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। কারখানায় কর্মরত প্রায় ৫শতাধিক শ্রমিক কে অংশগ্রহণে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে মালিক পক্ষ ও শ্রমিকদের এক সাথে চলে দুপুরের খাবার। বিকেলে বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের
আয়োজন করা হয়। খেলায় অংশগ্রহণকারী শ্রমিকদের এসময় পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সহকারি প্রকল্প ব্যবস্থাপক মো. আব্দুস সামাদ, প্রকৌশলী সাইফুল ইসলাম, ইপিইসি স্টিল বিল্ডিং লি. এর প্রকল্প ব্যবস্থাপক মো. কামাল হোসেন, মর্ডান স্ট্রাকচারাল স্টিল লি. এর প্রকল্প পরিচালক মো. সাজেদুল ইসলাম তালুকদার, মুড ট্রেডিংয়ের সহকারি প্রকৌশলী নুর নবী মানিক, বেজার সহকারি প্রকৌশলী মো. আফজাল হোসাইন, মোহাম্মদীয়া ট্রেডার্স এন্ড ফিউচার ইন কন্সট্রাকশন এর সত্তাধিকারী মো. আজাদ হোসাইন ভূঁইয়া।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য