হোম » প্রধান সংবাদ » সুনামগঞ্জে মিথ্যা মামলা থেকে জামিন পেলেন সাংবাদিক মোজাম্মেল

সুনামগঞ্জে মিথ্যা মামলা থেকে জামিন পেলেন সাংবাদিক মোজাম্মেল

দৈনিক জনতা,দৈনিক খোলা কাগজ ও দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সুনামগঞ্জ হাওরাঞ্চল প্রতিনিধি মোজাম্মেল আলম ভূঁইয়া আজ ১৬ই ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় মিথ্যা মামলায় কারামুক্ত হয়েছেন। ১৫
ডিসেম্বর মঙ্গলবার বিজ্ঞ আদালত থেকে হয়রানীমূলক মামলায় জামিন লাভ করেন তিনি। সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তে বিজিবির সোর্স পরিচয়ধারীদের কয়লা ও মাদক চোরাচালানসহ চোরাই কয়লা নিয়ে বিজিবি ও
চোরাচালানীদের মধ্যে সংঘর্ষ,সালিশ-বিচার ও থানায় দায়েরকৃত বিজিবির মামলা নিয়ে সংবাদ প্রকাশের কারণে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক মাকসুদুল আলম তার অধিনস্থ নায়েক রাসেলকে বাদী করে গত ২৭.১১.২০ইং বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় তাহিরপুর থানায় ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে একটি মিথ্যা মামলা দায়ের করেন।

 

দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়েছে-সিলেট থেকে প্রকাশিত ‘‘ক্রাইম সিলেট’’ অনলাইন পত্রিকায়-তাহিরপুর সীমান্তের চোরাচালান নিয়ে সংবাদ প্রকাশ করে বিজিবি প্রশাসনের সম্মানহীনি করা হয়েছে। কিন্তু সাংবাদিক মোজাম্মেল আলম ভূঁইয়া ক্রাইম সিলেট অনলাইন ওয়েবপোর্টালের আদৌ কোন প্রতিনিধি নন। তারপরও সীমান্ত চোরাচালানী ও সোর্সদের গডফাদার হাবিব সারোয়ার আজাদ মিয়ার পক্ষ নিয়ে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক মাকসুদুল আলম তার নিজের অপরাধ ও দায়িত্বে অবহেলা ঢাকতে সাংবাদিক মোজাম্মেল আলম ভূঁইয়াকে শুধুমাত্র হয়রানী করার অসদুদ্দেশ্যে উক্ত হয়রানীমূলক মামলাটি দায়ের করেন।

 

এর আগে সীমান্তের ৪ জন সোর্সকে দিয়ে সাংবাদিক মোজাম্মেল ও তার ছোট ভাই দৈনিক ঢাকা টাইমস এর জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও দৈনিক সংবাদ পত্রিকার তাহিরপুর প্রতিনিধি কামাল হোসেনের নামে আদালতে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে সোর্সদের মিথ্যা ঘটনাটি আদালতে তুলে ধরলে ৩ সাংবাদিক মিথ্যা মামলা থেকে রক্ষা পান। সীমান্তবাসী সূত্রে জানা গেছে-সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক মাকসুদুল আলম ও হাবিব সারোয়ার আজাদ মিলে সীমান্ত এলাকায় সোর্সদের মাধ্যমে চোরাচালান ও চাঁদাবাজি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। দুদক কর্তৃক তদন্ত করে তাদের অবৈধ সম্পদ সরকারী হেফজতে নেওয়ার জন্য জোর দাবী জানিয়েছেন সচেতন জনসাধারণ।

 

এ ব্যাপারে ভোক্তভোগী সাংবাদিক মোজাম্মেল আলম ভূঁইয়া বলেন-আমি বিজিবি প্রশাসনের মানহানী হওয়ার মতো কোন সংবাদ পত্রিকায় প্রকাশ করিনি। একজন সাংবাদিক হিসেবে সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করি। ক্রাইম সিলেট পত্রিকার প্রতিনিধি আমি নই। তারপরও আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে এর সুবিচার চাই। কারণ তিনি সকল সাংবাদিকদেরকে নির্দেশ দিয়েছেন কোথায়ও কোন অনিয়ম দূর্নীতি হলে তা পত্রিকার মাধ্যমে তুলে ধরতে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর সেই নির্দেশ পালন করেছি। তাহলে আমার নামে কেন মিথ্যা মামলা দায়ের করা হল।

 

আমি কি তাহলে প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করে অপরাধ করেছি। আমি একজন নির্যাতিত সাংবাদিক হিসেবে সাংবাদিক ভাইদের কাছে তা জানতে চাই। গত ২৭ শে নভেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় তাহিরপুর থানায় বিজিবি মামলা দায়ের করার পর বিকাল সাড়ে ৪ টায় সাংবাদিক মোজাম্মেলকে গ্রেফতার করে পুলিশ। এর পরের দিন ২৮শে নভেম্বর শুক্রবার জেলহাজতে পাঠানো হয় এবং ১৫ই ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় সুনামগঞ্জ চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক সাংবাদিক মোজাম্মেল আলম ভূঁইয়ার জামিনের আবেদন মঞ্জুর করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!