
মোঃ আসাদুজ্জামান বাচ্চু: মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাঃ বি চৌধুরী এবং মহাসচিব মেজর (অবঃ) আবদুল মান্নান এমপি’র পক্ষে বিকল্পধারা বাংলাদেশের সহ-সভাপতি মোঃ মহসীন চৌধুরীর নেতৃত্বে সকাল দশ ঘটিকায় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চু, বিকল্প ধারার কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বুলু,ঢাকা মহানগর (উত্তর) বিকল্প ধারার সহ-সভাপতি ড. আবু নোমান,প্রচার সম্পাদক মোঃ নূর হোসেন, মেজর (অবঃ) আবদুল মান্নানের পিএস জাহাঙ্গীর চৌধুরী,বিকল্প যুবধারার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিহাব, যুগ্ম-দপ্তর সম্পাদক জাহিদ হোসেন রাসেল,
শ্রমজীবিধারার প্রচার সম্পাদক ওমর ফারুক, যুবধারার কেন্দ্রীয় নেতা মোঃ উজ্জল, শোভন চৌধুরী, আশুলিয়া থানা যুবধারার সমন্বয়কারী আরিফ হোসেন প্রমূখ। পুস্পস্তবক অর্পণের পর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা