
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৭ টায় বগুড়া সদরের গোকুলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর ঘটনাস্থলেই মৃত্যু হয়। বুধবার সকাল ৭টায় বগুড়া সদরের গোকুল মধ্যপাড়া গ্রামে ছওতুল কুরআন হাফিজিয়া মাদরাসা যাওযার পথে গোকুল হল বন্দরে পৌছিলে শিবগঞ্জ উপজেলার মহাস্থান পূর্বপাড়া গ্রামের আব্দুর রহিম মোল্লার একমাত্র শিশু পুত্র তানভির আলম(১০) বগুড়া গামী ১০ চাকা একটি ট্রাক যার নং ঢাকা মেট্রো- ট- ২০- ০১৯২ এর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। সংবাদ পেয়ে গোবিন্দ গঞ্জ হাইওয়ে থানা পুলিশ ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায়। শিশুর লাশ তার বাড়ীতে পৌছিলে বাবা মা নির্বিকার হয়ে যায় এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা