হোম » প্রধান সংবাদ » নাটোরে মহান বিজয় দিবস পালিত

নাটোরে মহান বিজয় দিবস পালিত

মোস্তাফিজুর নাটোর প্রতিনিধি: ৩১ বার তোপধ্বনী, স্বাধীনতা স্মৃতি স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে নাটোরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ বুধবার প্রত্যুষ্যে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির সুচনা হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের মাদ্রাসা মোড় এলাকায় স্থাপিত স্বাধীনতা স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অপর্ণ, এক মিনিট নিরবতা পালন এবং দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌর সভার মেয়র উমা চৌধুরী জলি, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম নাটোর আইনজিবি সমিতির সাধারন সম্সপাদক ও জেলা আওয়ামিলিগের সাংগঠনিক সম্পাদক এড মালেক শেখসহ জেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জেলা আওয়ামী লীগ শহরের কন্দিভিটাস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসুচির আয়োজন করে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!