
বগুড়ার ধুনটে নিমগাছি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার, হামিদুল হক প্রামানিক এর বিরুদ্ধে, বিভিন্ন অভিযোগের ধোঁয়া তুলে নির্বাচন থেকে দূরে রাখতে, চিহ্নিত কুচক্রী মহলের দীর্ঘদিনের অপচেষ্টা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ইউনিয়নের পিড়াপাঠ গ্রামে এলাকার প্রবীণ ব্যক্তিত্ব দুলু সাকিদার এর সভাপতিত্বে মেম্বর হামিদুল হক প্রামানিক, এর বিরুদ্ধে সকল ষড়যন্ত্র অপচেষ্টা ও নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার নীলনকশা থেকে ষড়যন্ত্রকারীরা অবিলম্বে বিরত না থাকলে কঠোর কর্মসূচির দেয়ার হুমকি দিয়ে শান্তিপূর্ণ মানববন্ধনে বক্তব্য রাখেন, এলাকার আব্দুল বাকী, নুরুল ইসলাম, মোবার সরকার, মামুন মিয়া, রুবেল উদ্দিন, সান্তনা খাতুন, স্বপ্না, হায়দার প্রামানিক, জামাল উদ্দিন, নুর আমিন প্রমুখ।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী