
মো:রিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার ডোমার উপজেলায় লোভনীয় প্রতারনার ফাঁদে পড়ে কাদঁছে টাকা খোয়ানো সহ¯্রাধিক নারী,টাকা ফেরত পেতে সোমবার সকালে এক ঘন্টা ব্যাপী উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান করার পরেও কোন বিচারের আশ্বাস না পাওয়ায় দুপুরে শহরের রেলঘুন্টির মোড়ে দু’ঘন্ট ব্যাপী সড়ক অবরোধ করে। উক্ত স্থানে শতাধিক নারীরা অবরোধে অংশ গ্রহন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার ও ওসি মোস্তাফিজার রহমান,
অবরোধ স্থলে উপস্থিত হয়ে তাদেরকে আইনি সহায়তার আশ্বস্থ করলে অবরোধ তুলে নেন তারা। জানাযায়, বিভিন্ন লোভনীয় প্রস্তাবে সহ¯্রাধিক নারীকে সংগঠনের কর্মী বানিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়,ডোমার বাজার ভোগ্যপণ্য সমবায় সমিতি নামে একটি প্রতিষ্ঠান। মাত্র এক মাস বিশ দিনের মধ্যে কোটি টাকা হাতিয়ে নেয় তারা। গত শনিবার সকালে ৩৫ লক্ষ টাকা নিয়ে সংগঠনের ক্যাশিয়ার ও দুইজন ট্রেইনার সহ ৩জন পালিয়ে যায়। খবর পেয়ে নারী কর্মীরা ডোমার সাহাপাড়া এলাকার সংগঠনের কার্যালয়ে উপস্থিত হয়ে কতৃপক্ষের কাউকে না পেয়ে উত্তেজিত হয়ে পড়ে। দুপুরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এরপর ওই প্রতিষ্ঠানের সভাপতি ও পরিচালক নিজেরাই থানায় গিয়ে বিষয়টি অবহিত করেন। সহ¯্রাধিক নারী কর্মীরা থানায় উপস্থিত হয়ে টাকা ফেরত চান। সবার টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রæতি দিয়ে এক কোটি টাকার চেক ও নগদ ছয় লক্ষ টাকা উপজেলা সমবায় অফিসার নুরুজ্জামান খানের নিকট জমা ও মুচলেকা দিয়ে ছাড়া পান সংগঠনের সভাপতি মানিক হাসান মালিক ও পরিচালক মামুন রহমান। প্রসঙ্গত: ডোমারের স্বল্প ও অশিক্ষিত নারীদের টার্গেট করে এক মাস বিশ দিন আগে গড়ে উঠে বাংলাদেশ অনলাইন শপিং সার্ভিস।
সেখানে ৯০ হাজার টাকা জমা দিলে সাত দিন পর একটি দেড় লক্ষ টাকার দামের মটরসাইকেল ও ১০ দিন পর জমাকৃত সেই ৯০ হাজার টাকাও ফেরত দেওয়া হবে এবং ৪লক্ষ টাকা জমা দিলে দেড় লক্ষ টাকা দামের ২টি মটরসাইকেল সাতেই দেওয়া হবে আর বাকি ৩টি মটরসাইকেল ১০দিন পর দেওয়া হবে মোট ৫টি মটরসাইকেল দিবে জমাকৃত ৪লক্ষ টাকা ১০দিন পর ফেরতও দিবে। সেখানে এ ধরনের আরো অনেক লোভনীয় অফার দিয়ে অশিক্ষিত নারীদের দৃষ্টি আকর্ষন করে। এতে অসচেতন নারীরা হুমড়ি খেয়ে বিভিন্ন অফার গ্রহণ করে।
হঠাৎ করে একসাথে এতো নারীর উপস্থিতিতে এলাকাবাসী ও সাংবাদকর্মীরা উক্ত সংগঠনের বৈধতার কাগজপত্র দেখতে উদগ্রীব হয়। কতৃপক্ষ কৌশলে সময় ক্ষেপন করে নাম পরিবর্তন করে গত ১ ডিসেম্বর সমবায় কার্যালয় হতে ডোমার বাজার ভোগ্যপণ্য সমবায় সমিতি লিঃ নামে একটি নিবন্ধন নেয়। যার নিবন্ধন নম্বর-২৪। সংগঠনের প্রতারিত কর্মীরা অভিযোগ করে বলেন, উপজেলা সমবায় কর্মকর্তা নুরুজ্জামন কোন তদন্তই করে নাই। ওই নিবন্ধন নম্বরই প্রতারকদের বৈধতা দেয় বলে
তারা অভিযোগ করে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম জানান ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার সকল প্রকার চেষ্টা করছি। ওসি মোস্তাফিজার রহমান বলেন, অবরোধকারীদের আইনি সহায়তার আশ্বস্থ করি ও অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলে তারা অবরোধ তুলে নেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান