হোম » সারাদেশ » বগুড়ার ধুনটে ধর্ষনের পর  ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ

বগুড়ার ধুনটে ধর্ষনের পর  ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ

এম.এ রাশেদ,বগুড়ার জেলা প্রতিনিধিঃ ধুনটে তাবাচ্ছুম (৭) নামের এক শিশুকে ধর্ষনের পর হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ১টায় উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের নসরতপুর গ্রামের জনৈক বাদশা মিয়ার বাঁশ ঝাড় হতে শিশু তাবাচ্ছুমে মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত শিশু তাবাচ্ছুম নসরতপুর গ্রামের বেল্লাল হোসেন খোকনের মেয়ে। স্থানীয়দের ধারনা ওয়াজ মাহফিল থেকে কৌশলে শিশু তাবাচ্ছুম কে ডেকে নিয়ে গিয়ে ধর্ষনের পর শ্বাস রোধ করে হত্যা করেছে।

থানাসুত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ৮টায় দাদা আব্দুস সবুর, দাদি ও দুই ফুপুর সাথে নসরতপুর গ্রামের এক ওয়াজ মাহফিলে যায় শিশু তাবাচ্ছুম। মাহফিল ময়দানে আরো অন্যান্য দর্শনার্থীর ন্যায় একা একা ঘুরাঘুরি করতে থাকে তাবাচ্ছুম। রাত অনুমান ১০টার সময় নিখোঁজ হয় তাবাচ্ছুম। পরে স্থানীয় লোকজন তাকে খোজাখুজি করতে থাকে। খোজাখুজির এক পযার্য়ে স্থানীয় লোকজন রাত অনুমান ১টার দিকে ওই গ্রামের জনৈক বাদশা মিয়ার বাঁশ ঝাড় হতে তাবাচ্ছুমের মৃতদেহ উদ্ধার করে। তাকে রাতেই অচেতন অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ধারনা করা হচ্ছে ১৪ ডিসেম্বার ২০২০ সোমবার দিবাগত রাত ১০টা হতে ১৫ তারিখ মঙ্গলবার রাত ১টার মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তি তাবাচ্ছুমকে শ্বাসরোধ করে হত্যা করে। লাশ উদ্ধার করে মঙ্গলবার ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত রহস্য জানা যাবে। এ ঘটনায় জড়িত কাউকে সনাক্ত করা সম্ভব হয়নি। এ সংক্রান্ত আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!