হোম » প্রধান সংবাদ » জামালপুরে নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় আইন-শৃঙ্খলা মারাত্মক অবনতি  গত এক সপ্তাহে ১৩ টি গরু চুরি

জামালপুরে নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় আইন-শৃঙ্খলা মারাত্মক অবনতি  গত এক সপ্তাহে ১৩ টি গরু চুরি

রবিউল হাসান লায়ন,জামালপুর:  জামালপুর সদর উপজেলার নারায়নপুর তদন্ত কেন্দ্র এলাকায় গত এক সপ্তাহে ১৩ টি গরু চুরি সংঘটিত হয়েছে। প্রতিবাদে এলাকাবাসীরা টাঙ্গাইল- জামালপুর মহাসড়ক অবরোধ করেছিল।  জানাগেছে, নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্র এলাকার তিতপল্লা ইউনিয়নের সুলতাননগর গ্রামে গত এক সপ্তাহের মধ্যে গত রবিবার গভীর রাতে মোঃ হবি মিয়ার ৪টি গরু ও মুক্কা মিয়ার ১টি ষাড় গরু চুরি হয়। এবং নজরুল ইসলামের ৩টি ও লেবু ব্যাপারির ২টি ষাড় গরু চুরি হয়।
এছাড়া গত রবিবার গভীর রাতে শাহবাজপুর ইউনিয়নের আঠাবাড়ী আমিননগর গ্রাম থেকে মোঃ রুবেল মিয়ার ৩টি গরু চুরি হয়েছে। শাহবাজপুর ইউনিয়নের আঠাবাড়ীর রুবেল মিয়ার ৩টি গরু তিতপল্লা উওরপাড়া শামসুল আলম নেতার বাড়ীর পাশ্বে  গত রবিবার রাতে চোরেরা গরু ৩টি রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গরু গুলো উদ্বার করে পুলিশকে খবর দেয়। নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) মোঃ আব্দুল লতিফ মিয়া   ঘটনাস্থলে  গিয়ে গরু উদ্বার করে জিডির মাধ্যমে প্রকৃত মালিক শাহবাজপুর ইউনিয়নের আঠাবাড়ীর রুবেল মিয়ার নিকট হস্তান্তর  করেন।
এলাকাবাসীদের সড়ক অবরোধের খবর পেয়ে সদর থানার অফিসার্স ইনচার্জ মোঃ রেজাউল করিম খান দ্রুত ঘটনাস্থলে আসেন। ওই সময় উপস্তিত হন  শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ আয়ুব আলী খান, তিতপল্লা ইউপি চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ সেলিম, এভাবে গরু চুরির প্রতিবাদে স্হানীয় জনগণ আজ সকালে তিতপল্লার শিমুলতলী নামক স্হানে টাঙ্গাইল- জামালপুর মহাসড়ক প্রায় আধা ঘন্টা অবরোধ করে রাখেন। এ বিষয়ে সদর থানার অফিসার্স ইনচার্জ মোঃ রেজাউল করিম খান গরু চুরির সাথে জড়িত ব্যক্তিদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!