হোম » প্রধান সংবাদ » শেরপুর সদর উপজেলার ৬নং পাকুড়িয়া ইউনিয়নে “মানবাধিকার সংস্থা” আমাদের আইনের কমিটি গঠন

শেরপুর সদর উপজেলার ৬নং পাকুড়িয়া ইউনিয়নে “মানবাধিকার সংস্থা” আমাদের আইনের কমিটি গঠন

শেরপুর প্রতিনিধিঃ শেরপুর সদর উপজেলার ৬ নং পাকুড়িয়া ইউনিয়নে মানবাধিকার সংস্থা আমাদের আইন এর কমিটি গঠন করা হয়েছে। সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসাইন। ৩৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি এবং ৬ নং পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হায়দর আলীকে কে প্রধান উপদেষ্টা করে মোট ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি টি অনুমোদন দেওয়ার জন্য সুপারিশ করেন মানবাধিকার সংস্থা আমাদের আইন শেরপুর সদর উপজেলা কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান মনির এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কবির হোসেন।

সুপারিশের পরিপ্রেক্ষিতে গত কাল শনিবার মানবাধিকার সংস্থা আমাদের আইন এর জেলা কার্যালয়ে উক্ত কমিটির চূড়ান্ত অনুমোদন প্রদান করেন ময়মনসিংহ বিভাগের কো অর্ডিনেটর ও শেরপুর জেলা শাখার চেয়ারম্যান মোঃ নূর ই আলম চঞ্চল এবং ময়মনসিংহ বিভাগের সাব কো-অর্ডিনেটর ও শেরপুর জেলা শাখার সেক্রেটারি নাজমুল আলম। কমিটি অনুমোদন শেষে সদর কমিটির সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) কবির হোসেনের সঞ্চালনায় স্বল্প পরিসরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মানবাধিকার সংস্থা আমাদের আইন এর ময়মনসিংহ বিভাগের কো অর্ডিনেটর ও শেরপুর জেলা শাখার চেয়ারম্যান মোঃ নূর ই আলম চঞ্চল, সাব কো অর্ডিনেটর ও শেরপুর জেলা শাখার সেক্রেটারি নাজমুল আলম, আলোচনা অনুষ্ঠানের সভাপতি মনিরুজ্জামান মনির, শহর কমিটির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, অভিষিক্ত কমিটির সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসাইন সহ আরো অনেকে।  এ সময় মানবাধিকার সংস্থা আমাদের আইন এর জেলা কমিটি, সদর কমিটি ও শহর কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সহ নব গঠিত কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!