
আরিফুল ইসলাম আরিফ ময়মনসিংহ ভালুকা প্রতিনিধিঃ– করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরি করোনার বিস্তার রোধ করি, স্লোগান নিয়ে সার্জিক্যাল মাস্ক,সাবান এবং সেলাই মেশিনসহ বিতরণ করা হয়েছে।১৩ই ডিসেম্বর রবিবার দুপুরে ভালুকা উপজেলার ৭নং মল্লিকবাড়ী ইউপি পরিষদের কার্যালয়ে ২০১৯-২০২০ অর্থ বছরে প্রাপ্ত বিজিবি এর বরাদ্দ হতে স্বাস্থ্য সেবা খাতে কোভিড-১৯ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে দরিদ্র পরিবারের মধ্যে সার্জিক্যাল মাস্ক,
হাত ধোয়া সাবান ও ব্লিচিং পাউডার এবং ২০১৮-১৯ অর্থ বছরের এসডিজি গোল ১,৮ ও ভিশন ২০২১ অর্জনে দুস্থ বেকারদের মাঝে ২০টি সেলাই মেশিন বিতরণ সহ ২০০জনকে সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।অন্যদের মধ্যে ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসাইন,ময়মনসিংহ জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা,সংসদ সদস্যের একান্ত সচিব সৌমিত্র চক্রবর্তী নিপুন,
ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন,ইউপি সদস্য আঃ খালেক,ইউপি সদস্য সোয়েব,ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার রোজলীন জয়ধর রিপা,ইউপি সদস্য শামসুল হক,ইউপি সদস্য আঃ হামিদ,ইউপি সদস্য আলম মিয়া,ইউপি সদস্য এফ.এম.আসমত আলী,ইউপি সচিব সফিকুল ইসলাম,মহিলা ইউপি সদস্য শিরিনা আক্তার,ইউপি সদস্য শিউলি আক্তার,উপজেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক জহির ইসলাম খান জনি, মল্লিকবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের আহব্বায়ক জুয়েল রানা সহ স্থানীয় নেতৃবৃন্দ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২