
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আমির হোসেন (৬৭) নামের আওয়ামীলীগের এক নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার (১৩ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী স্টেশনের পশ্চিম পাশে এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আওয়ামীলীগ নেতা আমির হোসেন একই এলাকার মৃত কবির আহমদের ছেলে। তিনি বারবাকিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। আহতের ছেলে মোঃ কমুরউদ্দিন বলেন, আমার বাবা একই এলাকার শাহ আলম গং হতে ছয়মাস আগে ২৮ শতক জমি ক্রয় করে। তখন থেকে জমিটি আমাদের দখলে ছিল।
কিন্তু শনিবার রাতে বদির আলম নামের এক ব্যক্তি আমাদের এ জমিতে মাটি ফেলে ভরাট করছিল। খবর পেয়ে আমার বাবা সেখানে গেলে তাঁর উপর হামলা চালানো হয়। মাহমুদ আলী ছেলে বদির আহমদ (৫৫) ও বদির আহমদের ছেলে ফোরকানের (৩৫) নেতৃত্বে ৮-১০ জন মুখোশ পরিহিত ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আমার বাবাকে পিটিয়ে পুরো শরীরে জখম করেছে। ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপানো ও দুটি দাঁত উপড়ে ফেলা হয়েছে তাঁর। পরে আমরা তাঁকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এব্যাপারে পেকুয়া থানার ওসি সাইফুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য