
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেছেন, জাতির পিতার ভাস্কর্য, প্রতিকৃতি ও ম্যুরাল বাংলাদেশের স্বাধীনতা, ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের প্রতীক। তাই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধান একই সূত্রে গাথা। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু’র ভাস্কর্যে হামলার প্রতিবাদে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ সরকারি গণগ্রন্থাগার সম্মেলন কক্ষে “জাতির পিতার সম্মান, রাখব মোরা অস্নান ” এ শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত প্রতিরোধ সভায় সভাপতির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।
এ সময় জেলা প্রশাসক আলো বলেন, বাংলাদেশ সংবিধানের ৪ (ক) অনুচ্ছেদ অনুযায়ী জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের জন্য এর সুরক্ষা ও সংরক্ষণ রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। সংবিধানের ২৪ অনুচ্ছেদ অনুযায়ী ভাস্কর্যের নিরাপত্তা দেয়া রাষ্ট্রের কর্তব্য। তিনি বলেন, এছাড়াও সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ রয়েছে যে, এই সংবিধানের প্রাধান্য অক্ষুন্ন রাখা এবং ইহা রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের সকলের পবিত্র কর্তব্য।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অধিনায়ক-বিজিবি, অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জন ও উপ-পরিচালক, কৃষিস¤প্রসারণ অধিদপ্তরসহ জেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারি প্রতিনিধি বৃন্দ। বক্তারা জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গা স্বাধীনতার মূল্যবোধ ও জাতীয় চেতনার পরিপন্থী উল্লেখ করে এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং ভাস্কর্যে হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার শিক্ষক প্রতিনিধি, কর্মচারি প্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারিসহ বিভিন্ন পেশাজীবি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার