হোম » প্রধান সংবাদ » শেরপুর ইয়ং রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে মাস্ক বিতরন 

শেরপুর ইয়ং রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে মাস্ক বিতরন 

শেরপুর প্রতিনিধিঃ  তরুন গণমাধ্যমকর্মীদের সংগঠন শেরপুর ইয়ং রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরন করা হয়েছে। ১২ ডিসেম্বর শনিবার শেরপুর জেলা শহরের থানা মোড় (বঙ্গবন্ধু স্কয়ার) থেকে মাস্ক বিতরন কর্মসূচীর সূচনা করেন শেরপুর ইয়ং রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদুল খান সৌরভ। করোনা ভাইরাস রোধে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে থানা মোড়, নিউমার্কেট, তেরাবাজার মোড়, খরমপুর, কলেজ মোড়ে বিনামূল্যে মাস্ক বিতরন করা হয়। এসময় অন্যানোদের মধ্যে শেরপুর ইয়ং রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক মেহেদি হাসান সজিব,  সাংস্কৃতিক সম্পাদক রাজন মিয়া, দপ্তর সম্পাদক হামিদুর রহমান, মানবাধিকার সম্পাদক এম এইচ হৃদয়, সদস্য ওয়াহিদুল খান দ্বীপ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!