
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী মোঃ বেলাল হোসেন কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির এ রায় দেন। মামলার বিররণে জানা যায়, ২০১০ সালে এনায়েতপুর থানার সাদিয়া চাদপুর গ্রামের মোছাঃ বিলকিছ খাতুনের সাথে বেলকুচি উপজেলার মামুদপুর গ্রামের মোঃ বেল্লাল হোসেনের বিয়ে হয়।
বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-ঝাটি লেগে থাকতো। পরবর্তীতে ২০১৪ সালের ১৪ মে তারিখে কথা কাটাকাটির এক পর্যায়ে মধ্যরাতে স্ত্রী বিলকিছ কে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী বেল্লাল হোসেন। পরে বিলকিছের ভাই মোঃ বেলাল হোসেন বাদি হয়ে বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানির পরে আজ এ মামলার রায় ঘোষণা করে আসামীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা