
আল-হেলাল,সুনামগঞ্জ : কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদে সুনামগঞ্জে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করেছে কৃষকলীগ। শনিবার বাদ মাগরিব শহরের প্রাণকেন্দ্র আলফাত উদ্দিন স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির শান্তি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সভায় সংগঠনের সহ-সভাপতি আনোয়ারুল হক,শাহ আলম সেরুল,সাধারন সম্পাদক সাংবাদিক বিন্দু তালুকদার,সালমা বেগম,নজরুল ইসলাম,
এডভোকেট হারুন অর রশীদ ও রফিকুল ইসলাম কালা মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলার হুমকির প্রতিবাদে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে শহীদ মিনারে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট সুনামগঞ্জ জেলা শাখা। এতে এডভোকেট দেবদাস চৌধুরী রঞ্জন,জাহাঙ্গীর আলম ও মুক্তিযোদ্ধার সন্তান জহিরুল ইসলাম সোহেলসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী জাহান, কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদে সুনামগঞ্জে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করায় কৃষকলীগ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সকল নেতাকর্মীদেরকে অভিনন্দন জানিয়ে বলেন,এ ধরনের প্রতিটি আন্দোলন সংগ্রামে মুক্তিযোদ্ধার সন্তানরা সর্বোতভাবে সহযোগীতা করে যাবে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা