
ইয়াসির আরাফাতঃ সমাজের অসহায় গরীব শিশু দের মাঝে কাজ্বী ফজলে আজিম রিফাত এর সৌজন্যে শীত জামা বিতারণ করছে সন্দ্বীপ স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরাম।গত ৪ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় পূর্ব সারিকাইত সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সারিকাইত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম , সংগঠনের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী ও বিশিষ্ট সমাজকর্মী আলাউদ্দিন আলা,ও সন্দ্বীপ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াছ সুমন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের বিডিও চেয়ারম্যান আবদুর রহমান ইমন,
বক্তব্য রাখেন সন্দ্বীপ জনকল্যাণ সংস্হার সহ সভাপতি মাষ্টার মামুনুর রশিদ, কাজী পাড়া ব্যবসা কল্যান সমিতির সভাপতি কাজী আক্তার হোসেন, সংগঠনের অর্থ সম্পাদক হাফেজ নাইম, উপস্হিত ছিলেন দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি ইয়াসির আরাফাত,মুক্তিযুদ্ব মঞ্চ সন্দ্বীপ শাখার সহ সভাপতি রিপাত হোসেন প্রমুখ।

আরও পড়ুন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
ঈদগাঁওয়ের চাঞ্চল্যকর সেলিম বাবু হত্যা মামলার তিন আসামির জামিন নামঞ্জুর