
রবিউল হাসান লায়ন,জামালপুরঃ আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জামালপুর জেলার মেলান্দহ পৌরসভার বর্তমান মেয়র শফিক জাহেদী রবিন পুনরায় মেয়র পদপ্রার্থী হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি হয়েছেন। গত মঙ্গলবার (১ ডিসেম্বর) তিনি বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেন। বৃহস্পতিবার বিকেলে তিনি তার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন ফরম দলীয় কার্যালয়ে গিয়ে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবুর কাছে জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র ফারহান জাহেদী সফেন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজাউল করিম লেবু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম শামীম, সদস্য আব্দুর রাজ্জাক আজাদ, মিন্টু আনসারী, ইটালু মেম্বার, আবু সামা মেম্বার, মেলান্দহ বাজার বণিক সমিতির সাবেক সভাপতি বেনজির আহমেদ তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী, সহ-সভাপতি শাহজাহান শিকদার, আব্দুর রাজ্জাক খান, রাশেদ জাহেদী রোমান, অধ্যক্ষ শফিউল আলম স্বপন,
যুগ্মসাধারণ সম্পাদক প্রভাষক সরোয়ার জাহান বেলাল, প্রভাষক বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডাক্তার ইউনুছ আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বারী, আইন বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম বাদশা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লিটন সাহা, সহ-দপ্তর সম্পাদক শাহজাদা, কোষাধ্যক্ষ জিয়াউল হক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আলিম উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদ বাচ্চু শেখ, সদস্য জগলু, আবু বক্কর, খোকন মাস্টার, মুকুল, আব্দুল মান্নান, আব্দুর রশিদ, গৌতম কর, মোজাম্মেল মাস্টার, আমির হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জরিপ উদ্দিন,
সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক সাইদ বাঘা, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামিউল, সাধারণ সম্পাদক শাহজাহান হাওলাদার, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ৬নং ওয়ার্ডের সভাপতি মজিবুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুল হাই, ৭নং ওয়ার্ডের সভাপতি শাহ্ আলী, সাধারণ সম্পাদক সুশান্ত নাহা, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কাউন্সিলর সাজেদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি কৃষিবিদ কামরুল হাসান আল আমিন, পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি রাশেদুল ইসলাম তপু,
যুগ্মসাধারণ সম্পাদক আকাশ বসু, রিসাল তালুকদার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন, মেলান্দহ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল, উপজেলা শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি সেলিম রেজা, সহ-সভাপতি আশরাফুল ইসলাম, পৌর শ্রমিকলীগের সভাপতি রবিজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান চাক্কু, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি শাকিল, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম বিএসসি, পৌর কৃষকলীগের সভাপতি শামীম কাউন্সিলর, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোজাবুদ্দৌলা, পৌর তাঁতী লীগের সভাপতি মতিউর রহমানসহ উপজেলা, পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান