হোম » প্রধান সংবাদ » বগুড়ার শেরপুরে সরকারি রাস্তার গাছ কেটে নিলো স্থানীয় মেম্বার রঞ্জু

বগুড়ার শেরপুরে সরকারি রাস্তার গাছ কেটে নিলো স্থানীয় মেম্বার রঞ্জু

আবু জাহের, শেরপুর (বগুড়া) থেকে: বগুড়ার শেরপুরের সুঘাট ইউনিয়নের আঞ্চলিক সড়কের সরকারি
রাস্তার গাছ শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মেম্বার রঞ্জু খা’র বিরুদ্ধে।
জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের বেলগাছী গ্রামের তুলা খার ছেলে স্থানীয় ১নং ওয়ার্ডের মেম্বার রঞ্জু খা শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বেলগাছী আঞ্চলিক সড়কের বেলগাছী কবস্থান এলাকার ১৬টি ইউক্যালিপটাস/আকাশমনির গাছ কেটে বিক্রয় করে।

 

সরকারি রাস্তার গাছ কেটে বিক্রয় করার ব্যাপারে রঞ্জু খা জনান, আমরা গাছ লাগিয়ে এটা আমাদের জায়গা। তাই আমরা কেটে বিক্রয় করেছি। ফরেষ্ট রেঞ্জার আব্দুর রহিম বলেন, গাছগুলি আমাদের নয়। তবে রাস্তার গাছ। তারা এভাবে গাছ কাটতে পাড়েনা। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবরিনা শারমিনজানান, খবর পেয়ে চেয়ারম্যানকে বলা হয়েছে গাছগুলো যেন সরাতে না পারে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী সেখ জানান, গাছ কাটার সত্যতা পেয়েছি। তবে ওই গাছ গুলি রাস্তার কিনা তা নিশ্চিত হওয়ার পর গাছ সরানোর জন্য বলা হয়েছে। যদি গাছ সরকারি তাহলে অন্য কেউ নিতে পারবেনা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!