
আরিফুল ইসলাম আরিফ ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-ভালুকায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে (মাদ্রাসা) মেদিলা মোছাফির মঞ্জিল দাখিল মাদ্রাসার সুনাম অর্জনকারী শিক্ষক প্রতিনিধি মোঃ আক্কাছ আলীকে সম্মাননা প্রদান করা হয়েছে। উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষকগনকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপি শ্রেষ্ঠত্ব অর্জনকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও
শিক্ষকগনকে সম্মাননা প্রদান করেন।এসময় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,সহকারী কমিশনার (ভূমি) মাইন উদ্দিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম প্রমূখ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের সম্মাননা অর্জনকারী মেদিলা মোছাফির মঞ্জিল দাখিল মাদ্রাসার শিক্ষক আক্কাছ আলী শিক্ষকতার পাশাপাশি ভালুকার ঐতিহ্যবাহী ভালুকা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এর
দায়িত্ব পালন করে আসছেন।আক্কাছ আলী ব্যাক্তিগত ভাবে আন্তরিক বিনয়ী এবং আর্দশীক মনের একজন দাযিত্বশীল মানুষ।এবং তিনি একাধারে মেদিলা মোছাফির মঞ্জিল দাখিল মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি,ভালুকা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এবং ভালুকায় আবহমান ঘটনাবলি সততা নিষ্ঠার সাথে তুলে ধরে এশিয়ান টিভি ও বাংলাদেশ বুলেটিন পত্রিকায় সাংবাদিকতা করে আসছেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য