
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে প্রায় লক্ষ টাকা মূল্যের গাঁজার গাছ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। এ সময় শামিম হোসেন নামের একজন কে আটক করা হয়। জানা যায়, ১ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার খন্দকারটোলা মধ্যপাড়া গ্রামের মৃত গোলাম হোসেন এর পুত্র শামিম হোসেন বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজার গাছ সহ শামিম হোসেন কে আটক করে শেরপুর থানা পুলিশ।
এ ব্যাপারে শেরপুর থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে, তাকে জেলহাজতে প্রেরন করা হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক