
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় ঠ্রাকের ধাক্কায় এক যুবক নিহত এবং এ ঘটনায় আরও অন্তত ২ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাবাইহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান। নিহত মশিউর রহমান (২৩) নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের পাড়ইল গ্রামের সাইফুদ্দিনের ছেলে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “নওগাঁর নিয়ামতপুর থেকে খড় নিয়ে একটি ট্রলি রাজশাহীর মোহনপুরে যাচ্ছিল। পথে পেছন থেকে ট্রাকের ধাক্কায় ঠ্রলিটি রাস্তা থেকে ছিটকে পড়ে যায়। “এ সময় ট্রলিতে থাকা তিনজনের মধ্যে মশিউর ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে পুলিশ।” এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান