হোম » প্রধান সংবাদ » নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে সচেতনতামূলক কর্মসূচি

নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে সচেতনতামূলক কর্মসূচি

লথিফ রানাঃ নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শাখারা উদ্যোগে এক জনসচেতনতামূলক কর্মসূচী পালন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের মৌচাক ও সানারপাড় বাস স্ট্যান্ডে ফুটওভার ব্রিজে পথচারীদের পারাপারে উদ্বুদ্ধ করতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা শাখা’র সভাপতি রোটারিয়ান ডা. আল ওয়াজেদুর রহমান বলেন সমযয়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আমরা চাই না সড়কে আর কোন অপমৃত্যুর ঘটনা ঘটুক। তাই যেসব সড়কে ফুটওভার ব্রিজ আছে দয়া করে সবাই ফুটওভার ব্রিজ ব্যবহার করুন।

এ সময় যে সকল গুরুত্বপূর্ণ সড়কে এখনো ফুটওভারব্রিজ হয়নি সে সকল গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে ফুটওভার ব্রিজ তৈরীর দাবি জানান তিনি। বক্তব্যে তিনি নারায়ণগঞ্জ শহরের চাষাড়া, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, বন্দরের মদনপুর, ফতুল্লার পঞ্চবটী ইত্যাদি এলাকার কথা উল্লেখ করেন।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শাখার সহসভাপতি আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমেন, আইন বিষয়ক সম্পাদক সোহেল, কার্যকরী সদস্য আতাউর রহমান জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইব্রাহিম, নিয়াজ মোর্শেদ, মোশাররফ, আবু বক্কর, ইসমাইল হোসেন প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!