
রবিউল হাসান লায়ন,জামালপুর: রবিবার সকালে জামালপুর সদর উপজেলার কৌডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে কৃষকদের মাষে ধানের বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর ৫-আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বি,এ,ডি,সি বিজ বিতরনের উপ-পরিচালক মোঃ রিয়াজুল ইসলাম,কান্ট্রি ম্যানেজার ড. মোঃ খাইরুল বাশার,
প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ হাবিবুর রহমান,প্রজেক্ট অফিসার মোঃ আজিজুল হক, আওয়ামীলীগ নেতা রিতেশ তালুকদার ফৌরদোস তালুকদার, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ আয়ুব আলী খান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সহ শতাধিক স্থানীয় কৃষক আওয়ামীলীগ নেতাকর্মী, ছাড়াও প্রজেক্টর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্টানে প্রধান অতিথি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন এমপি কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করেন। অনুষ্টান পরিচালনা করেন অফিসার কমিউনিকেশনের সৈয়দা নুহেরা বেগম।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা