
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আসন্ন বোরো মৌসুমকে সামনে রেখে হাইব্রিড
এজেড৭০০৬ জাতের ধান বিষয়ে মাঠ দিবস ও ক্রপ কাটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলার রাতোয়াল বাজার প্রাঙ্গনে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষিভিত্তিক কোম্পানি বায়ারের এক্সিকিউটিব কর্মকর্তা কৃষিবিদ রওশন এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়ারের রাজশাহী রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ সনজিৎ চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাজ্জাদ হোসেন সোহেল,
বিএস শরিফুল ইসলাম, বায়ারের পরিবেশক মোমিনুল হক হিরন প্রমুখ। আলোচনা সভা শেষে ৫জন কৃষকদের মাঝে হাইব্রিড এজেড৭০০৬ জাতের ধানের বীজ বিনামূল্যে বিতরন করা হয়। এরপর আমন মৌসুমে এজেড৭০০৬ জাতের চাষ করা হাইব্রিড ধানের প্রদর্শনী ক্ষেত পরিদর্শন করেন অতিথিবৃন্দ ও কৃষক। এসময় কৃষকদের এই জাতের ধান চাষের উপকারিতা, পরিচর্যা ও ফলনসহ নানা বিষয়ে অবগত করা হয়।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও