
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘরে রাখতে প্রত্নতত্ব অধিদপ্তরকে ১১টি কষ্টিপাথরের মূর্তি হস্তান্তর করা হয়েছে। নওগাঁ-১৬ বিজিবি বর্ডার গার্ড ব্যাটালিয়ন। বিজিবি-১৬ ব্যাটালিয়নের অভিযানে বিভিন্ন সময়ে উদ্ধার করা ওই ১১টি মূর্তির ওজন ২৭০ কেজি। যার মূল্য ২ কোটি ৬ লাখ ৫৯ হাজার টাকা। গত রোববার বিকেল সাড়ে ৪টায় বিজিবি-১৬ ব্যাটালিয়নের অধীন পরিচালিত নওগাঁ সীমান্ত পাবলিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার করা মূর্তিগুলো হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বিজিবি রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল তুহিম মোহাম্মদ মাসুদ প্রত্নতত্ব অধিদপ্তর রাজশাহী আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানার কাছে ওই ১১টি মূর্তি হস্তান্তর করেন। এ সময় বিজিবি নওগাঁ-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম আরিফুল ইসলাম, উপ-অধিনায়ক আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন। বিজিবির কাছ থেকে মূল্যবান ও প্রত্মতাত্তি¡ক ঐতিহ্যবাহী দুলর্ভ মূর্তিগুলো গ্রহণ করার পর প্রত্নতত্ব অধিদপ্তর রাজশাহী আঞ্চলিক অফিসের পরিচালক নাহিদ সুলতানা বলেন, বিজিবির কাছ থেকে পাওয়া এসব মূর্তি নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘরে প্রদান করা হবে।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও