হোম » প্রধান সংবাদ » বগুড়ার ধুনটে গৃহহীন ও ভূমিহীনদের গৃহ নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন

বগুড়ার ধুনটে গৃহহীন ও ভূমিহীনদের গৃহ নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন

এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ মুজিব শতবর্ষে বগুড়ার ধুনটে গৃহহীন ও ভূমিহীনদের পুনঃবাসনের লক্ষে গৃহ নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে সোমবার দুপুর ১২ টায় উপজেলার মথুপরাপুর গ্রামে এ ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
ভিত্তি প্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ সেলিম, উপজেলা যুবলীগের সহসভাপতি আলরাজি বুলেট, যুগ্ম সাধারন সম্পাদক খাইরুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম মর্তুজা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!