হোম » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে সাংবাদিকদের উদ্দ্যোগে প্রতিবন্ধী রনি পেলো হুইল চেয়ার

সিরাজগঞ্জে সাংবাদিকদের উদ্দ্যোগে প্রতিবন্ধী রনি পেলো হুইল চেয়ার

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চর খোকশাবাড়ী গ্রামের শারীরিক প্রতিবন্ধী রিফাত হাসান রনি (১২) কে নিয়ে ইউটিউব চ্যানেল সিরাজগঞ্জ টিভিতে সংবাদ প্রকাশিত হলে বিভিন্ন স্থান থেকে হুইল চেয়ার কিনে দেওয়ার জন্য যোগাযোগ করেন একাধিক
ব্যক্তি। রিফাত হাসান রনি সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চর খোকশাবাড়ী গ্রামের রেজাউল করিম ও লিপি বেগমের ছেলে। গত ১২ নভেম্বর ছোনগাছা ইউপি সদস্য, মো.শহিদুল ইসলাম সিরাজগঞ্জ মিডিয়া হাউজের সাংবাদিকদের অবগত করেন প্রতিবন্ধী রনির বিষয়ে।

 

পরে মিডিয়া হাউজের সাংবাদিকগণ চর খোকশাবাড়ী গ্রামের রেজাউল করিম ও লিপি বেগমের বাড়িতে হাজির হয়। প্রতিবন্ধী রিফাত হাসান রনির বিষয়ে সাংবাদিকদের কাছে মা-বাবা তাদের সন্তানের বিষয়টি তুলে ধরেন। এসময় রেজাউল করিম জানান, আমার ছেলে রিফাত হাসান রনি জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। তার দুটি পা নষ্ট। হাঁটুর গোড়া থেকে একটি অংশ সামনের দিকে ও পাটি পেছনের দিকে চলে গেছে। চলাচল করতে খুবই কষ্ট করতে হয়। কথা বলতে পারে। কিন্তু পায়ে কোন শক্তি নাই। তিনি আরো বলেন,

 

একটি হুইল চেয়ারের জন্য ইউএনও অফিস, স্থানীয় মেম্বার, চেয়ারম্যান সহ সমাজের বৃত্তবানদের কাছে ঘুরেছে অনেক বছর। পেয়েছে শুধু আশা। রনি নিজে চলাচল করতে না পারায় একটি হুইল চেয়ারের বিশেষ প্রয়োজন। ইউটিউব চ্যানেল (সিরাজগঞ্জ টিভি) তে রনিকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়। এর পাশাপাশি জয়যাত্রা টেলিভিশন ও খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি এইচ এম আলমগীর কবির, দৈনিক সংবাদ প্রতিদিনের জেলা প্রতিনিধি ও যমুনা প্রবাহ পত্রিকার বার্তা সম্পাদক সুজন সরকার,

 

দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক যুগের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার হুমায়ন কবির সুমন, রায়জিং বিডি এর জেলা প্রতিনিধি অদিত্য রাসেল ও আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি সোহাগ হাসান জয়ের ফেসবুক পেজে প্রতিবেদনটি শেয়ার দিয়ে হুইল চেয়ারের জন্য সকলের কাছে সহযোগিতা চাওয়া হয়। সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখার পরে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পীর সুমন ও সিরাজগঞ্জ অনলাইন শর্প এর পরিচালক জুয়েল রানা তাদের সহায়তার হাত বাড়িয়ে দেয়।

 

তারা দুই জন শারীরিক প্রতিবন্ধী রিফাত হাসান রনির জন্য হুইল চেয়ারের টাকা সহায়তা করেন। রবিবার (১৫ নভেম্বর) বেলা ১১টার সময় সিরাজগঞ্জ মিডিয়া হাউজের সাংবাদিকরা শারীরিক প্রতিবন্ধী রিফাত হাসান রনির বাড়ীতে গিয়ে একটি হুইল চেয়ার ও নগদ অর্থ পরিবারের হাতে তুলে দেন। এদিকে হুইল চেয়ার পেয়ে আনন্দ আর খুশিতে স্ফিত হাসি মুহুর্তে ছড়িয়ে গেল বাড়ীতে। যেন এক প্রতিবন্ধীদের উন্নয়ন ও পুনর্বাসনের নীরব বার্তা বাতাসে মিশে গেল।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!