
ইকবাল মুন্নাঃ চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীতে মাছ ধরতে নেমে মো. রাকিব (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বাজালিয়া মাহালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিব ওই এলাকার ৯ নম্বর ওয়ার্ডের আবদুর রহিমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাহবুবুল আলম।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাঙ্গু নদীতে জাল দিয়ে মাছ ধরছিল রাকিব। মাছ ধরতে গিয়ে এক পর্যায়ে নদীতে ডুবে যায়।
স্থানীয়রা ডুবতে দেখে সরকারি জরুরি সেবা ৯৯৯ জানালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুর দেড়টার দিকে উদ্ধার অভিযান চালায়। পরে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করলে স্থানীয়রা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে তার মৃত্যুতে সাতকানিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জালাল আহমদ, শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এনামুল হক, বাজালিয়া বোমাংহাট ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল উদ্দিন, হৃদয়ে বাজালিয়ার এডমিন রকিবুল ইসলাম রকিম, আমাদের বাজালিয়ার এডমিন নাজমুল হক টিটু এক যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও