হোম » প্রধান সংবাদ » আদমদীঘিতে গ্যাস ট্যাবলেট সেবনে এক ব্যক্তির মৃত্যু

আদমদীঘিতে গ্যাস ট্যাবলেট সেবনে এক ব্যক্তির মৃত্যু

গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে জামিল হোসেন (৫০) নামের এক ব্যক্তি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে মৃত্যু হয়েছে। জামিল হোসেন উপজেলার জিনইর গ্রামের তয়েজ প্রামানিকের ছেলে। গত শুক্রবার রাতে সে মারা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, জামিল হোসেন পারিবারিক কলহের জেরধরে শুক্রবার সন্ধ্যায় বাড়িতে বিষাক্ত গ্যাস ট্যালেট সেবন করে অসুস্থ হয়। তাকে মূমূর্ষ অবস্থায় প্রথমে আদমদীঘি হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাতে সে মারা যায়। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, এ ঘটনায় থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!