
রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুরে অর্থনৈতিক উন্নয়নে অগ্রনী ব্যাংকের ভুমিকা শীর্ষক আলোচনা ও গুনী গ্রাহক সম্মননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের বেলটিয়ায় একটি বেসকারী রিসোর্ট সেন্টারে অগ্রনী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ আঞ্চলিক সার্কেলের আয়োজনে অর্থনৈতিক উন্নয়নে অগ্রনী ব্যাংকের ভুমিকা শীর্ষক আলোচনা, গুনী গ্রাহক সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ আঞ্চলিক সার্কেলের মহাব্যবস্থাপক একেএম শামীম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান এমপি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন সিআইপি,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রনালয়ের সচিব ড.মো.জাফর উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব ফারুক আহম্মদ চৌধুরী, অগ্রনী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো.রফিকুল ইসলাম, উপ-সচিব কবির উদ্দিন, জেলা আওয়ামীলীগের সভাপতি এড. মুহাম্মদ বাকি বিল্লাহ, অগ্রনী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা মো.ওয়ালি উল্লাহ, জামালপুরের পুলিশ সুপার মো.দেলোয়ার হোসেন পিপিএম (বার),
জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, বিশিষ্ট সমাজ সেবক ও সংগঠক প্রকৌশলী রাশেদুল হাসান শেলী, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, দপ্তর সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবু, সরিষাবাড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা প্রমুখ। এ সময় ১১জন গুনী গ্রাহকে সম্মাননা দেয়া হয়। পরে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার