
রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুর সদর উপজেলার কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার ১৪-নভেম্বর শাহবাজপুর টানপাড়া স্পোর্টিং ক্লাব বনাম শাহবাজপুর তালুকদার পাড়া পাঁচতারা ভয়েস ক্লাবের মধ্যে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর ৫-আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন এমপি।
কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি একরামুল হক ফেরদৌস তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্তিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, শাহবাজপুরে ইউপি চেয়ারম্যান মোঃআয়ুব আলী খান, জেলা পরিষদের সদস্য মোঃ হাবিবুর রহমান দুলাল, শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ নাজমুল হক মিঠু প্রমুখ। খেলায় ২-১ গোলে টান পাড়া স্পোর্টিং ক্লাব জয় লাভ করে। শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্যরা।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য