
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় জাপান ফুটবল এ্যাসোসিয়েশন (জেএফএ) অনুর্দ্ধ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের নওগাঁ জোনে চ’ড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনা ও আয়োজনে গত বুধবার বিকেলে জেলা স্টেডিয়ামে এই চ’ড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। চ’ড়ান্ত খেলায় ট্রাইব্রেকারে গাইবান্ধা জেলা দল ৪-২ গোলে রাজশাহী জেলা দলকে হারিয়ে বিজয়ী হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রসাশক হারুন-অর-রশীদ।
অনুষ্ঠানে জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী তাহমিনা শারমিন, জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান প্রমুখ। এই প্রথম নওগাঁ জেলা স্টেডিয়ামে নারী রেফারী দ্বারা পরিচালিত হয় মেয়েদের জাতীয় পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট। নওগাঁ জোনে রাজশাহী ও রংপুর বিভাগের মোট ৭টি দল অংশগ্রহণ করে। গত ৮নভেম্বর এই চ্যাম্পিয়নশীপের খেলা শুরু হয়।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার