
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ” মুজিব বর্ষের অঙ্গীকার, কৃষি হবে জোড়দার” এই স্লোগান কে প্রতিপাদ্য করে কিশোরগঞ্জের ভৈরবে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১২ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে ভৈরব কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি কর্মকর্তা আকলিমা বেগম কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা’র’ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আল মামন, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ার বেগম ও মৎস কর্মকর্তা লতিফুর রহমান প্রমুখ। এছাড়াও স্থানীয় কৃষক-কৃষাণী গণ উপস্থিত ছিলেন।
জানা যায় ২০২০-২১ অর্থবছরে পুর্নবাসন কর্ম সূচীর আওতায় প্রাকৃতিক দুর্যোগের কারনে ফসলের ক্ষয় ক্ষতি পুষিয়ে এবং রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক দের মাঝে সরিষা, সূযর্মুখী, চিনাবাদাম, মসুর, টমেটো ও মরিচ ফসলের বীজ ও রাসায়নিক সার বিনা মূল্যে ৩ হাজার ৯শত ৯০ জন কৃষকের মাঝে বিতরণ করা হবে। তাছাড়া ২০২০-২১ অর্থ বছরে বরি মৌসুমে বোরো ধান, গম, ভূট্টা, সরিষা, শীতকালীন মুগ, পেঁয়াজ, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮শত ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হবে।
বিতরণের সময় প্রধান অতিথি মোঃ সায়দুল্লাহ মিয়া বলেন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। বাংলাদেশকে কৃষি সম্বৃদ্ধশালী করার লক্ষে কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণের ব্যবস্থা করেছেন তিনি। দেশে যেন খাদ্য ঘাটতি না পড়ে, সেমতে শ্রম বিনিয়োগ করতে হবে। আমার দেশের কৃষকরাই হলো প্রকৃত যোদ্ধা।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার