
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী ও তার পরিবারের বিরুদ্ধে দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগ এনে তার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টার পর নারাণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই আয়োজন করেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। কর্মসূচী শেষে জেলা প্রশাসকের নিকট প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন নেতৃবৃন্দ। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাবেক রাষ্ট্রদূত ডা. নিম চন্দ্র ভৌমিক।
আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জী, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বাবু চন্দন শীল, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, মহানগরের সভাপতি লিটন চন্দ্র পাল, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাসসহ জেলা, মহানগর এবং উপজেলার নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ধর্মের নামে ভন্ডামী এখানে চলবে না। কেউ নিজেকে ধার্মিক দাবী করে মসজিদ, মন্দিরের জায়গা দখল করবেন আওয়ামীলীগ তা সহ্য করবে না। তারা যদি এই বিষয়টা মেনে না নেয় তাহলে আগামীতে এদেশের জনগণ হিন্দু, মুসলামান, বৌদ্ধ ও খৃষ্টান তাদেরকে ভোট দিবে না। নির্বাচনে আমরা কেউ তাদের পাশে দাঁড়াবে না বলেও তারা জানান।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার