
চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মোঃ আবু সাঈদ সুমন। মঙ্গলবার(১০ নভেম্বর) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড.বিপ্লব গাঙ্গুলীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে তাকে দায়িত্ব প্রদান করা হয়।
এছাড়াও কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব,গিয়াস উদ্দীন চৌধুরীকে শিক্ষক প্রতিনিধি(সদস্য) ও বদিউল আলমকে অভিভাবক প্রতিনিধি(সদস্য) হিসেবে রাখা হয়েছে। সভাপতি আবু সাঈদ সুমনের নেতৃত্বে নতুন এই এডহক কমিটি আগামী ছয় মাস বাজালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা করবেন।
নবনির্বাচিত সভাপতি মোঃ আবু সাঈদ সুমন বলেন, বাজালিয়া উচ্চ বিদ্যালয়কে শতভাগ দুর্নীতিমুক্ত করে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তোলা-ই আমার লক্ষ্য। সবার সহযোগিতায় এ বিদ্যালয়ের ঐতিহ্য ফেরানো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নবগঠিত এই কমিটিতে তাঁকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় তিনি বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।এছাড়াও শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল এমপি, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রদীপ চেয়ে চক্রবর্তী ও বিদ্যালয় পরিদর্শক ড.বিপ্লব গাঙ্গুলী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার