
চাটখিল থেকে মনির হোসেন সোহেল (চাটখিল প্রতিনিধি) : বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগি সংগঠন যুবলীগের উদ্যেগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন অনুষ্ঠিত হয়েছে। নেতা কর্মীরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে রাখেন প্রতিষ্ঠা বার্ষিকির মঞ্চ। আজ বুধবার সকাল ১১ টায় টায় নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
চাটখিলে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপ্সথিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গির আলম, নোয়াখালী জেলার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, চাটখিল পৌরসভার চেয়ারম্যান মোহাম্মদ উল্যাহ,
সাবেক চাটখিল কলেজের ছাত্র সংসদের ভিপি মিজানুর রহমান ও সহযোগী সংগঠনের নেতা ও অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গির আলম বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সরকার জনগণের সেবায় সর্বদা কাজ করে যাচ্ছেন। তিনি যুবলীগের নেতা কর্মীদের মানুষের পাশে দাড়ানোর জন্য আহবান জানান।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার