
ব্রাক্ষনবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খালে বাঁধ দেয়ার প্রতিবাদ করায় সংস্কৃতিকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার উপজেলার হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তোফাজ্জল নামে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত ৭ই নভেম্বর হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামে কয়েকজন একটি সরকারি খালে বাঁধ তৈরি করে পানি নিষ্কাসনে বাধা দেয়। ফলে খালে জলাবদ্ধতার কারণে এলাকার মানুষের চলাচলে সমস্যা হয়। এ নিয়ে মনাব্বিরের সঙ্গে স্থানীয় কয়েকজনের বাকবিতণ্ডা হয়। সোমবার বিকেলে ওসমানসহ তার ১০ থেকে ১৫ জন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে মনাব্বিরের ওপর হামলা করে। এ সময় আহত হয় তিনজন।
গুরুতর আহত মনাব্বিরকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে মৃত্যু হয়। নিহত মনাব্বির সৃজন সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা এবং একুশে সৃজন ও দশ দিগন্ত নামে একটি সাপ্তাহিক লিটল ম্যাগাজিনের সম্পাদক ছিলেন।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার