হোম » প্রধান সংবাদ » ব্রাক্ষনবাড়িয়ায় সরকারি খাল বাধা  দেওয়ার প্রতিবাদে  সংস্কৃতিকর্মী খুন 

ব্রাক্ষনবাড়িয়ায় সরকারি খাল বাধা  দেওয়ার প্রতিবাদে  সংস্কৃতিকর্মী খুন 

ব্রাক্ষনবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খালে বাঁধ দেয়ার প্রতিবাদ করায় সংস্কৃতিকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার উপজেলার হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তোফাজ্জল নামে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত ৭ই নভেম্বর হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামে কয়েকজন একটি সরকারি খালে বাঁধ তৈরি করে পানি নিষ্কাসনে বাধা দেয়। ফলে খালে জলাবদ্ধতার কারণে এলাকার মানুষের চলাচলে সমস্যা হয়। এ নিয়ে মনাব্বিরের সঙ্গে স্থানীয় কয়েকজনের বাকবিতণ্ডা হয়। সোমবার বিকেলে ওসমানসহ তার ১০ থেকে ১৫ জন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে মনাব্বিরের ওপর হামলা করে। এ সময় আহত হয় তিনজন।

গুরুতর আহত মনাব্বিরকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে মৃত্যু হয়। নিহত মনাব্বির সৃজন সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা এবং একুশে সৃজন ও দশ দিগন্ত নামে একটি সাপ্তাহিক লিটল ম্যাগাজিনের সম্পাদক ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!