হোম » প্রধান সংবাদ » জীবনের মূল্য যখন একটি এন্ড্রয়েড মোবাইলের সমান

জীবনের মূল্য যখন একটি এন্ড্রয়েড মোবাইলের সমান

মোহাম্মদ পলাশ মিয়াঃ নাম বিকাশ।বয়স ১৬ বছর। পরিবারের দুই ভাই দুই বোনের মাঝে বিকাশ দ্বিতীয় সন্তান। তার বাবা দিন মজুর হিসেবে মাছের ঘেরে কাজ করেন। গত ৩০ অক্টোবর   দিবাগত রাতে লক্ষীপূজা উপলক্ষে  বন্ধুদের সাথে পূজা মন্ডপে নাচ গান করে প্রসাদ খায়। রাত আনুমানিক ০৩.৩০ ঘটিকায় চার বন্ধু মিলে মুরাদনগর সদরে আসে চা খেতে। কোন দোকান খোলা না থাকায় চলে যেতে থাকে বাড়ীর পথে।
 মাঝেমধ্যে বৃষ্টি শুরু হলে তারা ৬ তলা বিল্ডিংয়ের নিচে অবস্থান নেয়। কিছুক্ষন পর দুইবন্ধু চলে যায়। বিকাশ এবং শাকিব থাকে ৬ তলা বিল্ডিংয়ের নিচে। বিকাশকে একা পেয়ে সাকিবের মাথায় চিন্তা আসে বিকাশের মোবাইল ছিনতাই করবে। সে জন্য সাকিব একটি ছুরি যা কিছুদিন পূর্বে সে ঘটনাস্থলের পাশে রাস্তার ধারে ঝোপের ভিতর লুকিয়ে রেখেছিল তা বের করে তার সাথে কোমরে গুজে নেয়। বাড়ির কাছাকাছি পৌছলে সাকিব বিকাশকে পিছন হতে ছুরি দিয়ে পিঠে গাই মারে।
বিকাশ দৌড় দিলে সাকিবও পিছন পিছন যেতে থাকে। কিছুদুর গেলে বিকাশ তা প্রতিহত করতে সাকিবের গলায় ধরে। তখন সাকিব এক পর্যায়ে বিকাশকে মাটিতে শুইয়ে তাহার গলায় ছুরি দিয়ে জবাই করে এবং শরীরের বুকের উপরে ঘাই মেরে আঘাত করে। এক পর্যায়ে বিকাশের মৃত্যু হলে সে বিকাশের লাশ পুকুরের কচুরিপানা দিয়ে ঢেকে রেখে ছুরিটা পুকুরে ফেলে দিয়ে তার নানী শ্বাশুড়ীর বাড়িতে চলে যায়। ঘটনাটি কুমিল্লা জেলার মুরাদনগর সদরে ঝাল পাড়ার।
পরের দিন দুপুরে মুরাদনগর উপজেলা হাসপাতাল হতে দস্তাদস্তির সময় তার বাম হাতের জখম চিকিৎসা করে মোবাইল টা এক দোকানে  মেরামত করে চট্টগ্রাম চলে যায় ঘাতক শাকিব। পুলিশ সুপার কুমিল্লার দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মুরাদনগর সার্কেল এর প্রত্যক্ষ তদারকিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোরশেদ কর্তৃক গত ০৮/১১/২০২০ ইং তারিখে  বিশেষ অভিযানে চট্টগ্রামের বাকলিয়া থেকে উক্ত আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!