হোম » প্রধান সংবাদ » পরকীয়ার জেরে খুন, জেলহাজতে রাবি ছাত্রলীগ নেতা তৌফিক

পরকীয়ার জেরে খুন, জেলহাজতে রাবি ছাত্রলীগ নেতা তৌফিক

রাবি প্রতিনিধিঃ পরকীয়ার জেরে খুনের মামলায় জেলহাজতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের অর্থ সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী তৌফিক আজিজ।  একই উপজেলার তাহের হুদা ইউনিয়নের আল আমিন (৩২) নামের যুবককে খুনের দায়ে দীর্ঘদিন আত্মগোপন থাকার পর রোববার (০৮ নভেম্বর) আত্নসমর্পণ করার পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির।
খুনের বিষয়ে হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা বলেন, তৌফিকের চাচাতো ভাই বিদেশে থাকার সুযোগে তার ভাবির সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে আলামিন নামের এক যুবক। পরবর্তীতে আলামিনকে তার বিদেশ ফেরত চাচাতো ভাই ও তিনি মিলে ডেকে নিয়ে যান। তার পরদিনই ওই যুবকের লাশ পাওয়া যায়। এরপর থেকে আত্মগোপণে চলে যান তারা। পরবর্তীতে আলামিনের বাবা বাদী হয়ে তৌফিক ও তার চাচাতো ভাইয়ের নামে খুনের অভিযোগে মামলা দায়ের করেন।
এক মাসে আগে আল আমিনকে হত্যার পর অভিযুক্ত রাবি ছাত্রলীগ নেতা তৌফিক আজিজ দীর্ঘদিন পলাতক থাকার পর রোববার আদালতের মাধ্যমে আত্মসমর্পণ করে। বর্তমানে তিনি জেলহাজতে আছেন। এবিষয়ে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, তৌফিককে জড়িয়ে  তার গ্রামের বাড়ীতে একটি খুনের মামলা দায়ের করা হয়েছে এবং বর্তমানে জেলহাজতে আছে বলে শুনেছি। তবে, তার বিরুদ্ধে খুনের অভিযোগ এখনও তদন্ত চলছে, প্রমাণিত হলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেবো।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!