
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসদরস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে ময়লা আবর্জনায় দিয়ে ‘খাল পাড়ের পুকুর’ ভরাটের অভিযোগ পাওয়া গেছে। ৮০ দশকে বারইয়ারহাট- মহিপাল সংযোগ সড়ক চালু করার সময় মহাসড়ক তৈরিতে সড়কের পশ্চিম পার্শ্বে প্রায় ৪ একর ‘খাল পাড়ের দিঘী’ কাটা হয়। যা বারইয়ারহাট পৌরসভার সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিলো এবং বিভিন্ন দুর্যোগ দুঃসময়ে উক্ত পুকুরের পানি ব্যবহার করা হতো। ইতোপূর্বে বারইয়ারহাট ডিগ্রী কলেজের আওতায় উক্ত পুকুরটি
মাছ চাষের জন্য ইজারা দেওয়া হতো।
কিন্তু গত ১৪২৭ বাংলা সন থেকে বারইয়ারহাট পৌর মেয়র মৌখিক ভাবে মাছ চাষের জন্য ইজারা নেওয়ার কথা বলে ইজারা নেনাই। পলে পৌরসভার ময়লা আবর্জনা ফেলার কারণে বর্তমানে পুকুরটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এই ব্যাপারে জানতে চাইলে বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন বলেন, এটা সড়ক ও জনপদ বিভাগের পুকুর, পৌরসভার ময়লা- আর্বজনা ফেলানোর কোন জায়গা না থাকায় পরিচ্ছন্নকর্মীরা তাদের সুবিধার্থে তারা ঐ পুকুরে ময়লা আর্বজনা ফেলছে।
সম্প্রতি বারইয়ারহাট বাজারে রাতে চয়েস বাস স্ট্যপিজ মার্কেটের পাশে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস কর্মীরা আসলেও পানি না পাওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়। যদিওবা পার্শ্ববর্তী প্রায় ৪ একরের ‘খাল পাড়ের পুকুরটি’ ছিলো। কিন্তু ময়লা আর্বজনা জন্য ফায়ার সার্ভিস কর্মীরা পানি নেওয়ার জন্য পুকুর নামতে পারেনি। ফলে উক্ত মার্কেট দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এই ধরনের ঘটনা এর পূর্বেও ঘটেছে।
এই ব্যাপারে বাইয়ারহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, মিরসরাই সাংসদ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনর মৌখিক আশ্বাসের ভিত্তিতে উক্ত পুকুরটি কলেজ কর্তৃপক্ষকে দেওয়া হয়। যা ভূমি মন্ত্রনালয়, রোর্ডস এন্ড হাইওয়ে লিখিত ভাবে লীজ নেওয়ার জন্য কর্তৃপক্ষ আবেদন করে। তিনি আরো বলেন কলেজ গর্ভনিং বোর্ডের সাবেক সভাপতি, মিজানুর রহমান (সাবেক চেয়ারম্যান) ইতোপূর্বে একলক্ষ টাকা পুকুর ইজারা নিয়ে উক্ত টাকা কলেজ ফান্ডে জমা দেন।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, বিষয়টি আমি অবগত ছিলাম না।আমি সরেজমিনে গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এই বিষয়ে সড়ক ও জনপদ চট্টগ্রাম বিভাগীয় নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ বলেন, জলাশয় ভরাটের এখতিয়ার কারো নেই। এই ব্যাপারে অভিযোগ পেলে সওজ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার