
চাটখিল থেকে মনির হোসেন সোহেল চাটখিল (প্রতিনিধি): ঢাকাগামি যাত্রিবাহি হিমালয় পরিবহনের ধাক্কায় আহত হয়েছেন দৈনিক জনতা, আলোকিত নোয়াখালী পত্রিকা ও আলোকিত নোয়াখালী অনলাইন টেলিভিশনের সম্পাদক আলা উদ্দিন। আজ ৯ই নভেম্বর সোমবার সকাল ১১ টায় চাটখিল মেইন সড়কের ভিমপুর রাস্তায় মাথায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় স্থলে প্রত্যক্ষদর্শী পল্লী বিদ্যুৎ কর্মীরা জানায়, চাটখিল থেকে ছেড়ে আসা ঢাকাগামী হিমালয় পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৫-১৩৭৯) গাড়িটি সিএনজি কে ওভারটেক করতে গিয়ে হালিমা দিঘির পাড় থেকে আসা সাংবাদিক আলাউদ্দিনের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে সাংবাদিক আলাউদ্দিন গুরুতর আহত হন। এবং অল্পের জন্য প্রাণে রক্ষা বেছে যান। মোটরসাইকেলটি বেস ক্ষতিগ্রস্ত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ প্রসঙ্গে হিমালয় পরিবহনের চাটখিল কাউন্টারে দায়িত্বে থাকা নজির আহমেদ কাউন্সিলরের কাছে জানতে চাইলে, তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যান। পরে প্রত্যক্ষদর্শীদের চাপে তিনি ঘটনার সত্যতা স্বীকার করতে বাধ্য হন এবং একপর্যায়ে তিনি সাংবাদিককে চাপা দেওয়া গাড়িটিকে চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারীর মালিকানাধীন গাড়ি বলে পার পাওয়ার চেষ্টা করেন। এতে সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার