হোম » প্রধান সংবাদ » হরিদাস মন্ডল শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পদে যোগদান

হরিদাস মন্ডল শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পদে যোগদান

কামরুল হাসান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ পুলিশ সুপার বগুড়া আলী আশরাফ ভ‚ঞা, বিপিএম (বার) শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন এ্যান্ড কমিউনিটি পুলিশিং) হরিদাস মন্ডল এর কর্মকান্ডে আস্থা রেখে একই থানার পুলিশ পরিদর্শক তদন্ত এর দায়িত্বভার প্রদান করেন। দায়িত্ব পাওয়ার পর গতকাল রবিবার তিনি নতুন পদে যোগদান করেছেন। এই দায়িত্বভার গ্রহণে শিবগঞ্জবাসী অত্যন্ত আনন্দিত, শিবগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সার্বিকভাবে কাজ করে যাচ্ছেন।

 

নতুন দায়িত্বভার গ্রহণের পর নতুন ইন্সপেক্টর (তদন্ত) হরিদাস মন্ডল বলেন, আমরা আইনের সেবক, জনগণকে সেবা দেওয়াই আমাদের কাজ, অত্র থানার অন্য সমস্যার পাশাপাশি বাল্যবিবাহ ও মাদককের বিরুদ্ধে কাজ করতে সকলের সার্বিক সহযোগীতা চাই। তিনি অত্র থানায় পুলিশ পরিদর্শক অপারেশরন হিসাবে গত ১৭ এপ্রিল যোগদান করেছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!