হোম » প্রধান সংবাদ » শ্যামনগরে এনজিএফ’র শাখা ব্যবস্থাপক আকবর আলীর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ 

শ্যামনগরে এনজিএফ’র শাখা ব্যবস্থাপক আকবর আলীর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ 

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ তুলেছে শ্যামনগর সদরের একজন গ্রাহক। তথ্য সূত্রে জানা যায়, গণমুখী ফাউন্ডেশন এর শ্যামনগর সদর শাখা কার্যালয়ের গ্রাহক মারুফ বিল্লাহ রুবেল ২১-০৮ ২০১৮সালের ৯ ফেব্রুয়ারী  দুই বছর মেয়াদে পঞ্চাশ হাজার টাকা ঋণ নেন।যথাসময়ে তিনি ঋণের প্রতিটি কিস্তি পরিশোধ করে আসছিলেন।
২১ সেপ্টেম্বর ২০ তারিখ পর্যন্ত ১৬ টি কিস্তি পরিশোধ হওয়ার পর নিজের ব্যবসায়ীক কাজে আরো কিছু টাকা প্রয়োজন হলে বিষয়টি নিয়ে তিনি শ্যামনগর শাখা অফিসের ব্যবস্থাপক আকবর আলীর সাথে আলোচনা করেন।আকবর আলী সংগঠনের নিয়ম অনুযায়ী ১৮টি কিস্তি পরিশোধ করতে হবে বলে জানান। শাখা ব্যবস্থাপক আকবর আলী মারুফ বিল্লাহ কে পরামর্শ দিয়ে বলেন আমাদের সংগঠনের নিয়ম অনুযায়ী আপনাকে বকেয়া টাকা আগাম পরিশোধ করে পুনরায় লোন পেতে হকে নিম্নে আঠারো টি কিস্তি পরিশোধ করতে হবে তাহলে আপনি  নতুন লোন নিতে পারবেন।এসময় মারুফ বিল্লাহ রুবেল শাখা ব্যবস্থাপকের কথা অনুযায়ী ১৮ টি কিস্তি পরিশোধ করেন।
ম্যানেজার আকবার আলী’র পরামর্শ অনুযায়ী বকেয়া বিশ হাজার টাকা আগাম পরিশোধ করেন এরপর তিনি নতুন লোনের জন্য শাখা ব্যবস্থাপক আকবর আলীর কাছে গেলে কাছে গেলে তিনি  এক এক সময় ভিন্ন ভিন্ন কথা বলে হয়রানি করতে থাকে। নানা ভাবে বিভিন্ন সময় ও হয়রানি করে অক্টোবর মাসে এসে তিনি বলেন  তার দায়িত্বরত শ্যামনগর শাখা অফিস থেকে লোন দিতে পারবে না। এরপর তিনি বিভিন্ন তালবাহানা শুরু করে এবং তাদের অন্য  কোন শাখা অফিস যোগাযোগ করতে বলেন।
মারুফ বিল্লাহ রুবেল   বলেন, আমি তাদের গ্রাহক হিসেবে ব্যবসায়িক কাজে আমার টাকার প্রয়োজন হলে আমি ঋণের জন্য শ্যামনগর অফিসের শাখা ব্যবস্থাপককে বললে তিনি  ভিন্ন কৌশলে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই আমার বকেয়া টাকা পরিশোধ করিয়ে নেন এবং পুনরায় ঋণ চাইতে গেলে বিভিন্ন তালবাহানা শুরু করে। তার মিথ্যা আশ্বাসের কারনে আমাকে ব্যবসায় ক্ষতিগ্রস্থ হতে হয়েছে। এ বিষয়ে শ্যামনগর শাখা অফিসের ম্যানেজার বলেন,আমার এখান থেকে তার ঋণ দেওয়া সম্ভব না।আমি তাকে অন্য শাখা থেকে ঋণ নিতে বলেছি। তবে এলাকার অন্য ঋণ গ্রহিতারাও শাখা ব্যবস্থাপক আকবর আলী সহ সংস্থার বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ তুলেছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!